কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৪ AM

© সংগৃহীত

‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। বুধবার সকাল ১১টার দিকে বর্ণাঢ্যশোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, লাইব্রেরি ব্যবস্থাপক মো: মজিবুর রহমান মজুমদার, ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিসার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ স¤পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আমি গ্রন্থাগারকে আধুনিক করার জন্যচেষ্টা করে যাচ্ছি। গ্রন্থাগারকে এসির আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীরা এতে জ্ঞানচর্চার সুষ্ঠু পরিবেশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬