৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে গ্রামীণফোনকে বর্জন করব: মুক্তিযুদ্ধ মঞ্চ

২২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭ PM

© টিডিসি ফটো

রাষ্ট্রপতিকে আইনি নোটিশ পাঠিয়ে দেশের সংবিধান লঙ্ঘন এবং বিভিন্ন কর বাবদ সাড়ে ১২ কোটি পাওনা পরিশোধে অস্বীকার করায় গ্রামীণ ফোনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে গ্রামীণফোনকে ক্ষমা চাওয়ার জন্য ৭দিনের আল্টিমেটাম দিয়েছেন।

আজ রবিবার দুপুর ১২ টায় রাজুতে প্রতিবাদ সমাবেশ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল,সাধারণ সম্পাদক আল মামুন ,ঢাবি শাখার সভাপতি সনেট মাহবুব, সেক্রেটারি ইয়াসির আরাফাত তূর্যসহ ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, আগামী ৭ দিনের মধ্যে ক্ষমা না চাইলে গ্রামীণ ফোনকে বর্জন করব। দেশীয় প্রতিষ্ঠান টেলিটক ব্যবহার করব আমরা।

আল মামুন বলেন, গ্রামীণ ফোন শোষন করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মত। দেশীয় সিম টেলিটক ব্যবহার করার দেশের সর্বস্তরের মানুষকে আহবান জানাচ্ছি।

সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ ২দফা দাবী উত্তোলন করেন। প্রথমত, দেশের সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করে মহামান্য রাষ্ট্রপতিকে অসম্মান ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করায় গ্রামীণ ফোনের লাইসেন্স বাতিল করতে হবে। দ্বিতীয়ত, রাষ্টের পাওনা সাড়ে বার কোটি টাকা আত্মসাৎ করায় বাংলাদেশে অবস্থিত গ্রামীনফোনের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। দাবী পূরন না হলে মুক্তিযুদ্ধ মঞ্চ গ্রামীণফোনের কার্যালয় ঘেরাও করবে এবং গ্রামীনফোন বর্জনের ঘোষণা দিবে।

এছাড়াও, কর ফাঁকি দেওয়া গ্রামীণ ফোনের ফ্যাশনে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন নেতাকর্মীরা।

শিক্ষা শেষ করেও যখন প্রথম চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে, তখন …
  • ২৯ অক্টোবর ২০২৬
সহপাঠীর ধর্ষণ মামলা, কারাগারেই পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন …
  • ২৯ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ
  • ২৯ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রা…
  • ২৯ অক্টোবর ২০২৬
হতাশাজনক সেশনে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২৯ অক্টোবর ২০২৬
মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো
  • ২৯ অক্টোবর ২০২৬