যুক্তরাষ্ট্রে অধ্যয়নে বাংলাদেশী শিক্ষার্থীদের নতুন রেকর্ড

১৭ ডিসেম্বর ২০১৯, ১১:১৪ AM

© সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের আগ্রহের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ফলে প্রতিবছরই অনেক শিক্ষার্থী দেশটিতে পড়ার সুযোগও পাচ্ছেন। এমনকি চলতি বছর যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে।

আন্তর্জাতিক শিক্ষা বিনিময় বিষয়ক ২০১৯ সালের ‘ওপেন ডোরস রিপোর্ট’ এ তথ্য প্রকাশ করা হয়েছে সম্প্রতি। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে আট হাজার ২৪৯ জন বাংলাদেশী শিক্ষার্থী রয়েছেন, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। 

সম্প্রতি ঢাকার থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আট হাজার ২৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার ২৭৮ জন স্নাতক পর্যায়ের।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর হার দ্রুত বাড়ছে কয়েকটি দেশের। এমমধ্যে একটি হলো বাংলাদেশ।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান সমগ্র বিশ্বে ২০তম। এছাড়া দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬