চবির ৫ হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে হঠাৎ করে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা যায়, পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চবির শাহজালাল হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, আলাওল এবং এএফ রহমান হলে অভিযান চালায়। অভিযানে আলাওল হল থেকে ৪টি রাম দা, ২টি বিদেশি চাপাতি, ৫টি হাতুড়ি ও লোহার পাইপ, এএফ রহমান হল থেকে রাম দা ও লোহার পাইপ এবং সোহরাওয়ার্দী হল থেকে রাম দা ও কিছু লোহার পাইপ উদ্ধার করে পুলিশ।এ সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

2 (7)

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১১তম গ্রেডে চাকরি, আবেদন ২১ ন…
  • ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষা সংকট পর্যালোচনা ও উত্তরণের উপায়
  • ২৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন খল অভিনেতা শিবা…
  • ২৯ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত
  • ২৯ অক্টোবর ২০২৬
নভেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্য…
  • ২৯ অক্টোবর ২০২৬