দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ আইআইইউসি শাখার কমিটি গঠন

২৬ নভেম্বর ২০১৯, ০২:০০ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ শাখার কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেন লিমনকে সভাপতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক সায়েমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মাসুদ হিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাঈম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক রাশেদ রবিন, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আমির ইবনে কবির, নারী ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আইভী নূর জান্নাত এবং কোষাধ্যক্ষ মুহাইমিনুল হাসান তাসনিম।

নতুন কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন লিমন বলেন, ‘দৈনিক অধিকার বাংলাদেশের প্রথম সারির একটি গণমাধ্যম। এই গণমাধ্যমকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘বন্ধুমঞ্চ’ কমিটি ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একইসঙ্গে আশা করছি ঘোষিত কমিটির মাধ্যমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারবেন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করার সুযোগ পাবেন।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ‘বন্ধুমঞ্চ’ কমিটির পক্ষ থেকে সকল সদস্যদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।’

কমিটির সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক সায়েম বলেন, ‘আশা করছি দৈনিক অধিকারের ‘বন্ধুমঞ্চ’ কমিটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কার্যকরী ভূমিকা রাখবে। এমন উদ্যোগ অদূর ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। সদ্য ঘোষিত কমিটির সকল সদস্যকে আইআইইউসি ‘বন্ধুমঞ্চ’ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা জানাচ্ছি।’

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬