রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে

০৫ মে ২০২৬, ০৬:৩২ AM , আপডেট: ০৫ মে ২০২৬, ০৬:৩৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মে থেকে শুরু হবে। সোমবার (৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১-০১-২০২৬ তারিখে অনুষ্ঠিত ভর্তি কমিটির ৩(খ) নং সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর তারিখ ১০ মে (রবিবার) নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেন, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে ক্লাস শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। আশা করি, নির্ধারিত সময় থেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করা সম্ভব হবে। পাশাপাশি যেসব সিট এখনো ফাঁকা রয়েছে, সেগুলোর জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রমও চলমান থাকবে।

আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬