রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আহত খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রী আর নেই

২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো

খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রী মারজান রহমান মারা গেছেন। আহত হওয়ার আট সপ্তাহ পর আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারজান খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার মো. মজিবুর রহমান জমাদ্দারের মেয়ে।

জানা গেছে, গত ২৬ অক্টোবর মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে যাওয়ার পথে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন মারজান। তাৎক্ষণিকভাবে কয়েকজন সহপাঠী তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করান। সেখানে ১২ নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন মারজান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

সেখানে চার-পাঁচ দিন চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। গত ২ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারজান। 

এদিকে মারজানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. আব্দুল্লাহ আবু সাইদ খান।

তিনি বলেন, ‘মারজান আমাদের অত্যন্ত প্রিয় ও মেধাবী ছাত্রী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

মারজানের সহপাঠী নওশীন ইসলাম আনিশা বলেন, ‘মারজান অত্যন্ত মেধাবী ও মিশুক একজন মানুষ ছিল। সে আমাদের খুব কাছের বন্ধু। তার এমন আকস্মিক মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও মর্মাহত।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9