শিক্ষার্থীদের ক্ষোভের মুখে ৩ দিন এগোলো রাকসু নির্বাচন

২৭ আগস্ট ২০২৫, ০৯:০৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩২ PM
রাবি লোগো

রাবি লোগো © সংগৃহীত

গতকাল (২৬ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে সামাজিক, রাজনৈতিকসহ সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের মুখে তা পরিবর্তন করে তিন দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর করেছে কমিশন।

বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই নতুন তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

এ ঘোষণা পরপরই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায় রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা। পরবর্তীকালে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে রাতে জরুরি মিটিং ডেকে তা পরিবর্তন করে নির্বাচন কমিশন। 

নতুন তারিখ অনুযায়ী মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করার কথা ছিলো। তবে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করে ২৫ তারিখ করা হয়েছে। 

এ বিষয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা ভেবে নির্বাচন ২৫ তারিখ করা হয়েছে। আরো কিছু ডেট রিঅ্যারেঞ্জ করা হয়েছে। এগুলো পরে জানানো হবে।

ট্যাগ: রাবি
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশি…
  • ২৪ আগস্ট ২০২৬
ভারতের রানপাহাড়, ব্যাটিংয়ে নেমেই বিপদে শ্রীলঙ্কা
  • ২৪ আগস্ট ২০২৬