জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের সময় আগামী শনিবার (১৩ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকায় স্থান পায়নি, স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে এবং যে সব প্রার্থীর দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে ওই সব প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।