কুবির নামের ইংরেজি বানান পরিবর্তন

০৬ মার্চ ২০১৯, ০২:৫৮ PM
কুবির নামের ইংরেজী বানান পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

কুবির নামের ইংরেজী বানান পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নামের ইংরেজী বানান ‘Comilla University’ এর বানান পরিবর্তন করে ‘Cumilla University’ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ২ এপ্রিল ‘নিকার’ এর ১৩৫তম সভায় কুমিল্লা জেলার ইংরেজি বানান ‘Comilla’ থেকে ‘Cumilla’ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিবর্তনকৃত নামটি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব কাজে ব্যবহার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬