দুই মাসেও বের হয়নি বেরোবির বাৎসরিক ডায়েরি!

০৫ মার্চ ২০১৯, ০১:১৫ PM

© টিডিসি ফটো

দুই মাসের বেশি সময় পার হয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাৎসরিক ডায়েরি বের করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন কাজে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন তারা। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে বাৎসরিক ডায়েরি বের করা হয়। সে অনুযায়ী এ বছরের (২০১৯ সালের) জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি প্রকাশ হওয়ার কথা। কিন্তু সর্বশেষ ২০১৮ সালের ডায়েরি বের করা হয়েছে, যার মেয়াদ শেষ হয় গত ডিসেম্বর মাসে।

এরপর ২০১৯ সালের ডায়েরি জানুয়ারি মাসে বের করার কথা থাকলেও অজ্ঞাত কারনে তা বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং দপ্তরের তথ্য জানতে সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী যুগেশ ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারির জন্য বাৎসরিক ডায়েরি যথাসময়ে প্রকাশ করা উচিৎ। সময়মত ডায়েরি প্রকাশ না করায় আমরা বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছি’।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন বলেন, ‘যারা এটার দায়িত্বে আছেন, তাদের উচিৎ যথাসময়ে ডায়েরি প্রকাশ করা।’

এব্যাপারে জানতে চাইলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রশাসক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘ডায়েরি প্রস্তুতে কাজ চলছে। খুব দ্রুত তা প্রকাশ করা হবে।’ তবে দুই মাস বিলম্বের ব্যাপারে নির্দিষ্ট কোন কারণ জানাতে পারেননি তিনি।

সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬