ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তথ্য উপদেষ্টা নাহিদ

১৬ নভেম্বর ২০২৪, ০১:২৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
টিএসসিতে নাহিদ

টিএসসিতে নাহিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রাত ৯টায় টিএসসিতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে নতুন সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় নাহিদ বলেন, ‘আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য একই সাথে সাংবাদিক এবং শিক্ষার্থী হিসেবে দায়িত্ব পালন করেছে। আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন সাংবাদিক সমিতির সদস্যদের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পেরেছি এবং জানিয়েছি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিটি আন্দোলনেই ক্যাম্পাস সাংবাদিকদের সেতুবন্ধন থাকে। মেইনস্ট্রিম সাংবাদিকদের সঙ্গে আমাদের সেতুবন্ধন ছিল এই ক্যাম্পাস সাংবাদিকরা। আন্দোলনের সময়ে সাংবাদিকতার বাইরে গিয়েও তারা আহত শিক্ষার্থীদের সহায়তা করে মানবিক কাজে অংশ নিয়েছে। সারা দেশে ফ্যাসিবাদ থাকলেও এই সাংবাদিক সমিতি মুক্ত অঞ্চল হিসেবে ছিল।’

উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক মতাদর্শের বাইরে সত্য প্রকাশ করার মাধ্যমে সব আন্দোলনেই উল্লেখযোগ্য ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ সব সাংবাদিকদের। আর জুলাই অভ্যুত্থানে তারা সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে বলেই আন্দোলন সফলতা পেয়েছে।’

এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে অন্তর্র্বতীকালীন সরকার এবং দেশের জনগণের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়ে
  • ২৮ মার্চ ২০২৬
বিএনপির ছয় নেতাকে ডেকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্…
  • ২৮ মার্চ ২০২৬
জলবায়ু পরিবর্তনে বাড়ছে অ্যালার্জির ঝুঁকি
  • ২৮ মার্চ ২০২৬
ভেনেজুয়েলায় শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলক ছুটি ঘোষণা
  • ২৮ মার্চ ২০২৬
ঢাকার বাতাসের মানে আজ উন্নতি
  • ২৮ মার্চ ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence