এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ PM
নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. জাকির হোসেন।

নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. জাকির হোসেন। © টিডিসি ছবি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো. জাকির হোসেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। 

এ উপলক্ষে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান এবং কর্মকর্তাদের পক্ষ থেকে রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন ও সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটুসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী প্রফেসর ড. মো. জাকির হোসেনকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রফেসর ড. মো. জাকির হোসেন একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং আইবিএ থেকে এমবিএ ইন ফাইন্যান্স ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-তে প্রফেসর অব ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ডিরেক্টর অব স্টাডিজ ও ডিন এবং যুক্তরাজ্যের আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (লিংকন বিশপ ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বে)-এ প্রফেসর অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ১৯টির বেশি গবেষণা ও প্রকাশনা রয়েছে।

নবনিযুক্ত উপাচার্যের যোগদানের মাধ্যমে এডাস্টের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9