ফের বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডিতে ভর্তির সময়

০৩ অক্টোবর ২০২৪, ১০:৪০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আবারও বাড়ানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময়সীমা। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের কার্যক্রম শেষ হবে ২০ অক্টোবরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে  অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ২২ অক্টোবরের মধ্যে সংগ্রহ করতে হবে।

যাঁরা ইতিপূর্বে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে আবেদন ফি জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করেছেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

*সোনালী সেবায় টাকা জমা: ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর;

*লিখিত পরীক্ষার তারিখ: আগামী ২৭ অক্টোবর, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ওই দিন বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা;

*লিখিত পরীক্ষার ফল প্রকাশ: আগামী ৩১ অক্টোবর;

*সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ৩—১২ নভেম্বর;

*মেধাতালিকা প্রকাশ: ১৭ নভেম্বর;

*পে–স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: আগামী ২১—২৮ নভেম্বর;

*কোর্সওয়ার্ক/ গবেষণা কার্যক্রম শুরুর তারিখ: আগামী ৮ ডিসেম্বর ২০২৪; (কোর্সওয়ার্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরিচালিত হবে)।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ভর্তিবিষয়ক যেকোনো তথ্য জানতে এখানে ক্লিক করুন।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9