মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ AM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ AM
উদ্ধার হওয়া গুলি

উদ্ধার হওয়া গুলি © টিডিসি ফটো

দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত দুটি  ব্যাগ থেকে ৯২ রাউন্ড রিমফায়ার লং রাইফেলের গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল বাসুপাড়া মোড়ে বদরগঞ্জ-পার্বতীপুরগামী পাকা সড়কে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন দুটি পরিত্যক্ত ব্যাগ থেকে মোট ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ব্যাগে ৫০ রাউন্ড এবং অপর ব্যাগে ৪২ রাউন্ড গুলি ছিল।

আরও দেখুন: বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘রবিবার দুপুরে উদ্ধার করা গুলিগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬