৪ পদে ২৩ কর্মী নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৬ ও ২০তম গ্রেডে ৪ পদে ২৩ কর্মী নিয়োগে ১৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত । প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ;
১. পদের নাম: হিসাব সহকারী;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
২. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
৩. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
৪. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
প্রার্থীর বয়সসীমা: ১৮ থেতে ৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট