সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে নগদ লিমিটেডে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেনকারী ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে ‘সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে কর্মকর্তা নিয়োগে ৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড;
পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার;
বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য রিয়্যাক্ট ও মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ফ্লাটার ব্যবহার করে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম