বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন

১১ নভেম্বর ২০১৮, ০৫:৩৬ PM
হিসাববিজ্ঞান দিবসের শোভাযাত্রা

হিসাববিজ্ঞান দিবসের শোভাযাত্রা © টিডিসি ফটো

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ১১ নভেম্বর ২০১৮ তারিখ দুপুর ১২টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হিসাববিজ্ঞান বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি উজ্জ্বল মন্ডল, সহকারী অধ্যাপক সোলাইমান হোসেন, ফায়েকুজ্জামান মিয়া, রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬