চীনের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গ্রিন ইউনিভার্সিটির চুক্তি

৩০ অক্টোবর ২০১৮, ০৩:৩৫ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. গোলাম সামদানী ফকির ও অন্যান্যরা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য ড. গোলাম সামদানী ফকির ও অন্যান্যরা © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে চীনের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে গ্রিন ইউনিভার্সিটি। চুক্তি হওয়া এসব বিশ্ববিদ্যালয়গুলো হলো, হোবেই ইউনিভার্সিটি, চায়না থ্রি জর্জেস ইউনিভার্সিটি এবং হোবেই ইউনিভার্সিটি অব টেকনোলজি।

আজ মঙ্গলবার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জাানানো হয়। 

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, হোবেই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জিয়াং তাও, হোবেই ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রেসিডেন্ট ড. লিউ ডেফু এব এবং থ্রি জর্জেেেসর প্রেসিডেন্ট হি উইজুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষার্থী বিনিময়, শিক্ষক বিনিময়, শিক্ষকদের প্রশিক্ষণ, ক্রেডিট ট্রান্সফার ও যৌথ গবেষণা কার্যক্রমের সুযোগ পাবে।

এছাড়াও সদ্য গঠিত ‘হোবেই সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস এ্যালায়েন্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ানো বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গঠিত সংগঠনের সদস্য পদ পেয়েছে গ্রিন ইউনিভার্সিটি।

উপাচার্য ড. গোলাম সামদানী ফকির জানান, ‘সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চীনের এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপে পড়াশোনার সুযোগ পাবে। সেই সঙ্গে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ে আমাদের পরিধি আরো বাড়বে।’

এর আগে গ্রিন ইউনিভার্সিটি কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাডারস্ফিল্ড, চীনের বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটি, উহান টেক্সটাইল ইউনিভার্সিটি, মালয়েশিয়ার বাইনারি এবং ভারতের গবেষণা প্রতিষ্ঠান এমটিসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬