ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ PM
ঢামেক ও সিওমেক হাসপাতাল

ঢামেক ও সিওমেক হাসপাতাল © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ফেরত এবং নতুন পরিচালক নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনা সদর দপ্তর। এ অবস্থায় স্বাস্থ্য সেবা বিভাগের মতামত জানতে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে স্বাস্থ্য সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদের কাছে পাঠানো এক চিঠিতে এই মতামত জানতে চাওয়া হয়।

চিঠির তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর পৃথক তিনটি স্মারকে সশস্ত্র বাহিনী বিভাগ ও সেনা সদর দপ্তর এসব প্রস্তাব দেয়।

এর মধ্যে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। কর্নেল পদ থেকে সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন তিনি।

আর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। তিনিও সম্প্রতি কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরকে তাদের প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তন করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানোর প্রস্তাব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকে স্বাস্থ্য সেবা বিভাগের কাছে এ বিষয়ে মতামত চাওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য সেবা বিভাগ অনুমোদন দিলে প্রস্তাবটিই চূড়ান্ত হতে পারে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬