আরও ৩ জেলায় নতুন সিভিল সার্জন

২৩ আগস্ট ২০২৬, ০৭:০২ PM
ডা. মো. সাইদুর রহমান, ডা. মো. সাইয়েদুর রহমান ও ডা. মো. মিজানুর রহমান (বাঁ থেকে)

ডা. মো. সাইদুর রহমান, ডা. মো. সাইয়েদুর রহমান ও ডা. মো. মিজানুর রহমান (বাঁ থেকে) © সংগৃহীত ও সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল এবং কিশোরগঞ্জে নতুন সিভিল সার্জন পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। যুগ্মসচিব সাইফুল ইসলাম এতে সই করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে সিলেটের সামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া একই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. নোমান মিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বরিশালের সিভিল সার্জন হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সাইয়েদুর রহমান এবং কিশোরগঞ্জের সিভিল সার্জন হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সাইদুর রহমানকে পদায়ন করা হয়েছে।

উভয় প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

শিশুদের ‘পিআইসিইউ’ চালুসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ের পরিক…
  • ২৩ আগস্ট ২০২৬
নয়াপল্টনের কর্মী থেকে মহাসচিবের চেয়ার— রিজভীর উত্থানের গল্প
  • ২৩ আগস্ট ২০২৬
চুয়েট শিক্ষার্থীদের তৈরি রেসিং কার ও মঙ্গলযান প্রদর্শন করলে…
  • ২৩ আগস্ট ২০২৬
অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা
  • ২৩ আগস্ট ২০২৬
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবিতে বৃক্ষ…
  • ২৩ আগস্ট ২০২৬
ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে ন্যাশনাল পুল অব ডিজাইনার্স গঠ…
  • ২৩ আগস্ট ২০২৬