ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন, ৪ জনকে ওএসডি

২০ আগস্ট ২০২৬, ০৭:৩৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৭:৪৪ PM
ডা. জাকারিয়া মাহমুদ, ড. সাজেদুর রহমান ও ডা. এস এম সাখাওয়াত হোসেন

ডা. জাকারিয়া মাহমুদ, ড. সাজেদুর রহমান ও ডা. এস এম সাখাওয়াত হোসেন © টিডিসি সম্পাদিত

রাজধানী ঢাকাসহ ৩ জেলায় নতুন সিভিল সার্জন পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধ ও বৃহস্পতিবার দুদিনে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা পৃথক ৪টি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এসব প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা জেলা সিভিল সার্জন হিসেবে কুমিল্লার আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকারিয়া মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের চলতি দায়িত্ব পেয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। আর নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সাখাওয়াত হোসেন।

অপরদিকে ঢাকার বর্তমান সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, চট্টগ্রামের বর্তমান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের বর্তমান সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান ও বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬