সরকারের ১৮০ দিন উপলক্ষে হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচি

০৪ জুলাই ২০২৬, ১১:৪৯ AM
স্বাস্থ্য অধিদপ্তরের ভবন

স্বাস্থ্য অধিদপ্তরের ভবন © সংগৃহীত

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশব্যাপী সরকারি হাসপাতালগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (৪ জুলাই) সকাল থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক এবং হাসপাতাল পরিচালকদের তত্ত্বাবধান থাকবে।

নির্ধারিত সূচি অনুযায়ী দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতালে একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬