বন্ধ্যাত্ব চিকিৎসায় সোহরাওয়ার্দী মেডিকেলে আরইআই ইউনিটের যাত্রা শুরু

০১ জুলাই ২০২৬, ০৬:০৯ PM
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত ও সম্পাদিত

বন্ধ্যাত্ব দূরীকরণে বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি’ (আরইআই) ইউনিট। বিশ্ব বন্ধ্যাত্ব সচেতনতা মাস উপলক্ষে  মঙ্গলবার (৩০ জুন) কলেজ অডিটোরিয়ামে হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের উদ্যোগে এক আলোচনা সভায় এই ইউনিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির বৈজ্ঞানিক সহযোগী ছিল রেনাটা পিএলসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম। বন্ধ্যাত্ব চিকিৎসায় সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, বন্ধ্যাত্ব একটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য স্বাস্থ্যগত অবস্থা। কিন্তু আমাদের সমাজে এটি এখনও নানা ভুল ধারণা, কুসংস্কার ও সামাজিক সংকোচের সঙ্গে জড়িত। এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ মানুষকে লোকলজ্জা কাটিয়ে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সহায়তা করবে এবং বিশেষায়িত সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে।

অনুষ্ঠানের সভাপতি ও হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ বলেন, বন্ধ্যাত্ব শুধু চিকিৎসাগত বিষয় নয়, এটি একটি পারিবারিক ও সামাজিক বাস্তবতা। সময়মতো সঠিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে অনেক দম্পতির সন্তান ধারণের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান বলেন, মানুষের প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত সেবা গড়ে তোলাই মেডিকেল কলেজের মূল দায়িত্ব। নতুন এই আরইআই ইউনিটটি শিক্ষা, চিকিৎসা গবেষণা ও সরাসরি রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. রাশিদা বেগম জানান, দেশে এখনও অনেক দম্পতি লজ্জা, ভয় বা ভুল তথ্যের কারণে সঠিক সময়ে চিকিৎসা নিতে দেরি করেন। তাই দ্রুত সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করা প্রয়োজন।

অনুষ্ঠানে রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (হরমোন অ্যান্ড ডার্মা পোর্টফোলিও) মো. খাইরুল ইসলাম জানান, ভবিষ্যতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি আধুনিক আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) সেন্টার বা টেস্টটিউব বেবি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগে তাদের প্রতিষ্ঠান পূর্ণ সহযোগিতা করবে।

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬