হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম বাক্সবন্দি থেকে নষ্ট কেন— স্বাস্থ্য অধিদপ্তরকে মন্ত্রণালয়ের তলব

১৪ জুন ২০২৬, ০৭:৩৯ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৭:৪১ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

সারাদেশের সরকারি হাসপাতালে অব্যবহৃত বা বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকা মূল্যবান চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতির তালিকা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে এসব যন্ত্রপাতি অবহেলায় পড়ে থাকার কারণও জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের কাছে দেওয়া এক চিঠিতে এই ব্যাখ্যা তলব করা হয়।

গত ১১ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এই চিঠি ইস্যু করা হয়। এতে সই করেছেন উপসিচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

চিঠিতে বলা হয়, সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম অলস ও বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এগুলো পড়ে থাকায় যন্ত্রপাতিগুলো বিকল ও নষ্ট হয়ে যাচ্ছে, যা জনগণের অর্থের অপচয় এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার অন্যতম কারণ।

এতে আরও বলা হয়, সরকারি হাসপাতালে কেন যন্ত্রপাতি বাক্সবন্দি অবস্থায় থেকে নষ্ট হচ্ছে তার কারণ জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া, বাক্সবন্দি যন্ত্রপাতির তালিকা প্রেরণের জন্যও অনুরোধ করা হলো।

৪৩ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১০ অক্টোবর ২০২৬
আটক থাকবেন, নাকি দাদির শেষকৃত্যে যাবেন—অভিজিতকে সিন্ধান্ত ন…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফরে অগ্রাধিকার পাবে অর্থনৈতিক অংশীদার…
  • ১০ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা অন্য চাকরির পরীক্ষার দিন সমন্বয়…
  • ১০ অক্টোবর ২০২৬
নানা কারণে শিক্ষকরা প্রকৃত শিক্ষাদান করাতে পারেন না: গণশিক্…
  • ১০ অক্টোবর ২০২৬