এএবিএ সাস্ট ও ঢাকার ইউনিকো হসপিটালের মধ্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে চুক্তি স্বাক্ষর

১৪ জুন ২০২৬, ০৮:২২ AM
 স্বাস্থ্যসেবা সম্প্রসারণে চুক্তি স্বাক্ষর

স্বাস্থ্যসেবা সম্প্রসারণে চুক্তি স্বাক্ষর © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এএবিএ সাস্ট) এবং ইউনিকো হসপিটালস পিএলসি, ঢাকা; স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

কৌশলগত অংশীদারিত্ব চুক্তির লক্ষ্য হচ্ছে, এএবিএ সাস্টের সদস্য ও পরিবারের সরাসরি নির্ভরশীল সদস্যদের জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করা।

ইউনিকো হসপিটালস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েনের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এএবিএ সাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাহিয়ান খান, সাধারণ সম্পাদক এরশাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রতন অধিকারী রাতুল এবং মো. আজিজুল ইসলাম।

এই অংশিদারিত্ব চুক্তির আওতায় এএবিএ সাস্টের সদস্য ও তাঁদের পরিবারের সরাসরি নির্ভরশীল সদস্যরা ঢাকার ইউনিকো হসপিটালসে বিশেষ ছাড়ে বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

এতে হাসপাতালের আউটডোর (ওপিডি) ও ইনডোর (আইপিডি) সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে-ল্যাবরেটরি পরীক্ষা, রেডিওলজি ও ইমেজিং সেবা (যেমন ইসিজি, ইটিটি, ইকোসহ অন্যান্য পরীক্ষা), চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক ও চিকিৎসা প্রক্রিয়া এবং হাসপাতালের বেড সেবা।
উভয় প্রতিষ্ঠানই মনে করে, এই সহযোগিতা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আরও উন্নত, মানবিক ও গ্রাহকবান্ধব সেবা অভিজ্ঞতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের উদ্যোগ এএবিএ সাস্ট কমিউনিটি এবং তাদের বিস্তৃত নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন–পর্তুগাল
  • ০৭ জুলাই ২০২৬
রোনালদোর ফ্লিক, অবিশ্বাস্য সিমনে বাঁচল স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
কস্তার জোড়া সেভে গোলবঞ্চিত স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, তদন্ত কমিটি গঠন পুলিশের
  • ০৭ জুলাই ২০২৬
অবিশ্বাস্য মিস স্পেনের
  • ০৭ জুলাই ২০২৬
নতুন নিয়মে এনআইডি সংশোধন: কোন আবেদনে কী কাগজপত্র লাগবে, নিষ…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence