স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে কমিটি, ২০ কার্যদিবসের মধ্যে খসড়া

১২ জুন ২০২৬, ০৪:১১ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৭ সদস্যের এই কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে আইনের খসড়া প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে প্রধান করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলামকে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ এতে সই করেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গত ৮ জুন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনে সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলাম ও সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্মসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা) মো. মহসীন, যুগ্মসচিব (আইন) খন্দকার ইসতিয়াক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। এ ছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ উপসচিব বা তদুর্ধ্ব পদমর্যাদার একজন প্রতিনিধি এই কমিটিতে থাকবেন।

প্রজ্ঞাপনে কমিটির কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে, এই কমিটি স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া প্রণয়ন করবে। আগামী ২০ কর্মদিবসের মধ্যে আইনটির খসড়া দাখিল করতে হবে। এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজনে বিভিন্ন সংস্থা থেকে মতামত গ্রহণ করতে পারবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9