আড়াই মাসের মধ্যে ৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’, যা জানালেন প্রধানমন্ত্রী

১০ জুন ২০২৬, ০৯:২৬ PM
ই-হেলথ কার্ড

ই-হেলথ কার্ড © এআই নির্মিত

আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

১৮০ দিনের কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতাগ্রহণ করে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি। সেদিন থেকে অগ্রাধিকারভিত্তিতে ১৮০ দিন বা ছয় মাসের কর্মসূচি হাতে নেয় সরকার। এই কর্মসূচির মধ্যে ই-হেলথ কার্ড প্রকল্পটিও রয়েছে। যদিও ইতোমধ্যে সরকারের ৪ মাস পূর্ণ হতে চলেছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে ৫টি জেলা— খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনসাধারণকে ই-হেলথ কার্ড সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, এই ই-হেলথ কার্ড ইলেক্ট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬