আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে কেন্দ্রীয় ঔষধাগারে বদলি

২১ মে ২০২৬, ০৪:৫১ PM
ডা. মোহাম্মদ ইসমাইল ভূঁঞা

ডা. মোহাম্মদ ইসমাইল ভূঁঞা © সংগৃহীত ও সম্পাদিত

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোহাম্মদ ইসমাইল ভূঁঞাকে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) বদলি করেছে সরকার। প্রতিষ্ঠানটিতে তাকে উপপরিচালক (পিঅ্যান্ডসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। আগামী ২৩ মের মধ্যে তাকে এই পদে যোগদান করতে বলা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সিএমএসডির বর্তমান উপপরিচালক (পিঅ্যান্ডসি) ডা. কে এম হুমায়ুন কবিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬