​উচ্চ রক্তচাপ সচেতনতায় ঢাবিতে লিপিড সোসাইটির ‘অ্যাওয়ারনেস রান’, দৌড়ালেন ৪ শতাধিক প্রতিযোগী

১৫ মে ২০২৬, ০৬:৩৯ PM
প্রতিযোগীদের একাংশ

প্রতিযোগীদের একাংশ © সংগৃহীত

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সচেতনতায় ‘অ্যাওয়ারনেস রান’ আয়োজন করেছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি)। আজ শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই দৌড়ের আয়োজন করা হয়। এই আয়োজনের যৌথ উদ্যোক্তা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু।

লিপিড সোসাইটি সূত্রে জানা গেছে, ‘নিয়মিত রক্তচাপ মাপুন, নীরব ঘাতক উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করুন— এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ‘ওলমেডিপ হাইপারটেনশন অ্যাওয়ারনেস রান (এইচএআর) ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ইভেন্টে ৫ কিলোমিটার এবং ২ কিলোমিটার ক্যাটাগরিতে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া এবং দেশবরেণ্য ভাস্কুলার সার্জন প্রফেসর ড. সাকলায়েন রাসেল। লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ইভেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

​আয়োজকরা জানান, বাংলাদেশে দিন দিন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ জীবনধারা উৎসাহিত করতেই এই আয়োজন। দৌড় শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া লটারির মাধ্যমে ২০ জন বিজয়ীকে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা উপহার প্রদান করা হয়।

​ইভেন্টটি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, ডাকসু এবং স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। লিপিড সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও সমাজের কল্যাণে এবং জনস্বাস্থ্য সচেতনতায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9