চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

১৩ মে ২০২৬, ০৬:২৭ PM
চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

চার শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন © সংগৃহীত

উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য চার শতাধিক চিকিৎসককে নিয়ে ম্যারাথনের আয়োজন করেছে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি)। আগামী শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এ ম্যারাথন শুরু হবে।

এ ব্যাপারে লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) একটি অলাভজনক, গবেষণাধর্মী সংগঠন। দেশের জনপ্রিয় কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ও কার্ডিয়াক সার্জনদের নিয়ে গঠিত হয়েছে এটি। রক্তে চর্বির আধিক্য চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে ডিসলিপিডেমিয়া হৃদরোগ, স্ট্রোকের জন্য দায়ী। ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণে রাখতে পারলে এ রোগগুলো প্রতিরোধ করা যায়। এটা নিয়েই কাজ করে লিপিড সোসাইটি বাংলাদেশ।

সোসাইটির সাধারণ সম্পাদক ডা. শোয়েব মোমেন মজুমদার বলেন, ডিসলিপিডিমিয়া নিয়ে এলএসবি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ পাবলিশ করেছে। বাংলাদেশে অন্য কোন প্রতিষ্ঠান এটি নিয়ে এত কাজ করে নাই। এর পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোক নিয়ে জনসচেতনতায় কাজ করছে এসএলবি। ইতোমধ্যে চিকিৎসকদের অংশগ্রহণে চারবারের মত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এলএসবির সায়েন্টিক সেক্রেটারি ও মিডিয়া টিমের আহ্বায়ক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে অনেক রোগ থেকে মুক্তি মেলে।

উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য ম্যারাথনের আয়োজন করেছে এলএসবি। প্রায় চার শতাধিক চিকিৎসকের অংশগ্রহণে ২ কিলোমিটার ও ৫ কিলোমিটার ম্যারাথন আগামী ১৫ মে শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হবে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬