মারা গেছেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস

২৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ PM
অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস

অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস © সংগৃহীত ও সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল কুদ্দুস বিএমইউর অপথালমোলজি বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয়টির সাবেক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্ত্য অনুষদের ডিন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ এক পোস্টে তার মৃত্যুর তথ্য জানান। ডা. সায়ন্থ লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএমইউর সাবেক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল কুদ্দুস আজ দুপুর ২:২৫ ঘটিকায় বিএমইউর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।

এদিকে অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জিয়া পরিষদ। বিকেলে এক শোকবিবৃতিতে সংগঠনটি জানায়, আজ দুপুর আড়াইটার সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। তার এই মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ ও মহাসচিব প্রফেসর ড. মো.  এমতাজ হোসেন।

বিবৃতিতে বলা হয়, আজ বিকেল ৫ ঘটিকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক- আমীন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬