শনিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

আগামী শনিবার (১৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সঙ্গে প্রথমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইউএইচএফপিও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এদিকে সম্মেলন বাস্তবায়ন করতে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) ও সম্মেলনের দিন শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও জানা গেছে, অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের নিকট পৌঁছানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা তাদের নিকট প্রদানের জন্য এই সম্মেলনের আয়োজন।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬