ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ PM
একটি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বিছানায় মশারি টানিয়ে শুয়ে ও বসে আছেন রোগীরা

একটি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বিছানায় মশারি টানিয়ে শুয়ে ও বসে আছেন রোগীরা © সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৫ জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৫২৭ জন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর এলাকায় দুজন করে এবং ঢাকা দক্ষিণ সিটির একজন ডেঙ্গুতে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন ও রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তন আসছে

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮৪১ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬