বরগুনায় এক দিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ PM
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে © টিডিসি

বরগুনার পাথরঘাটায় এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৪।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস অপূর্ব এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার হাসান (২৫), কাকচিড়ার সিদ্দিক মোল্লা (৪৫) এবং সদর ইউনিয়নের নুরজাহান বেগম (৭৫)।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ২৩, বেতাগীতে ৭, বামনায় ৫, তালতলীতে ১ এবং পাথরঘাটায় ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলায় ১৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯১, আমতলী ৩, বেতাগী ৮, বামনা ১২, পাথরঘাটা ১১ এবং তালতলী ১০ জন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা উপজেলাভিত্তিকভাবে বরগুনা সদর ৫,৬৩৭, পাথরঘাটা ৫৮৭, বামনা ৩০৪, বেতাগী ১৪৫, তালতলী ১৬২ এবং আমতলী ৮৯ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর, ১১ জন পাথরঘাটা এবং ৫ জন বেতাগীতে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬