ডেঙ্গুতে এক দিনে ১২ জনের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বরিশাল বিভাগে মৃত্যু হয়েছে পাঁচ জনের, তিন জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটিতে, দুজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে, একজন করে মারা গেছেন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন। 
 
এ ছাড়া খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬