মাইলস্টোন ট্রাজেডি

দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট পরিচালক

২৩ জুলাই ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ডা. নাসির উদ্দীন

সংবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক ডা. নাসির উদ্দীন © সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় দগ্ধ আটজনের অবস্থা ‘ক্রিটিকাল’ (আশঙ্কাজনক) বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. নাসির উদ্দীন বলেন, মোট ৪৪ জন ভর্তি আছে। এর মধ্যে ৩৭ জন শিশু। দগ্ধ ১৩ জনের অবস্থা ‘সিভিয়ার’ এবং ২৩ জন ইন্টারমিডিয়েট। শেষ ধাপের রোগীরা দ্রুত সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এসেছেন।

তিনিসহ এই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা মিলে সমন্বিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় রোগীদের অবস্থা মূল্যায়ন করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে ক্রিটিকাল ক্যাটাগরিতে থাকা রোগীকে সিভিয়ার ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে। একইভাবে সিভিয়ার হিসেবে বিবেচিত রোগীর অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিকাল ক্যাটাগরিতে নেওয়া হয়। 

বার্ন ইন্সটিটিউটে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান পরিচালক। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে একজনের মৃত্যু হয়।

 

৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার 
  • ২২ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যেসব পরিবর্তনের প্রস্তাব
  • ২২ নভেম্বর ২০২৬