চলতি বছরে করোনায় আক্রান্ত ৬৯৯, মৃত্যু কত?

১৯ জুলাই ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৮:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন আর মৃত্যুবরণ করেছেন ২৭ জন। শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইৃমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১০ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৪৪ জনে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে, মৃত্যু ১

এদিকে, করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৬ জনে পৌঁছেছে। এর মধ্যে চলতি বছরেই প্রাণ হারিয়েছেন ২৭ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী।

ভৌগোলিক বিভাজনে দেখা যায়, চলতি বছরে করোনায় ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৪ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি সচেতনতা ও সতর্কতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9