২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই, আক্রান্ত কত?

১৪ জুলাই ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ করোনায় কোনো মৃত্যু নেই। সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৯৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২২৮ জনে।

আরও পড়ুন: ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেলে বন্ধ ভর্তি কার্যক্রম

অন্যদিকে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৬ জনে পৌঁছেছে। তবে চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী।

এ বছর করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৪ জন ও সিলেট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অধিদফতর। এছাড়া সচেতনতা ও সতর্কতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

আ.লীগ নিষিদ্ধের দাবি, যা বললেন আইনমন্ত্রী
  • ২১ নভেম্বর ২০২৬
পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, কিভাব…
  • ২১ নভেম্বর ২০২৬
পোস্টগ্রাজুয়েশন শেষ হওয়ার আগে বিয়ে করতে পারবেন না ডাক্তাররা!
  • ২১ নভেম্বর ২০২৬
মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, পুড়িয়ে দিল একাধিক…
  • ২১ নভেম্বর ২০২৬
জাবিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে কাল
  • ২১ নভেম্বর ২০২৬
জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
  • ২১ নভেম্বর ২০২৬