২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু শূন্য

১২ জুলাই ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৬:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হননি, মৃত্যুও ঘটেনি—এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মোট ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর কোনোটিতেই কোভিড-১৯ শনাক্ত হয়নি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ২২০ জনেই অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন: ‘মানবিক বিবেচনা’য় জাল সনদধারীদের চাকরি ফেরত দিতে সুপারিশ করছে ডিআইএ

মৃত্যুর ক্ষেত্রেও রয়েছে স্থিতিশীলতা। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৪ জনে রয়েছে অপরিবর্তিত। চলতি বছর এ পর্যন্ত করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৩ জন নারী।

এ বছর মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামের ১০ জন, খুলনার ৪ জন এবং সিলেটের ২ জন রয়েছেন বলে জানিয়েছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সংক্রমণের হার নিম্নমুখী হলেও করোনাভাইরাস এখনও পুরোপুরি নির্মূল হয়নি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬