দেশে করোনায় আরও একজনের মৃত্যু

০৫ জুলাই ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২৩৯ জন সন্দেহজনক ব্যক্তির করোনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। পাশাপাশি ওই সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ২৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

আড়াই বছর পর কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতা-কর্…
  • ১৮ নভেম্বর ২০২৬
কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
এআই যুগে তরুণরা কেন সাইবার প্রতারণার শিকার হচ্ছে
  • ১৮ নভেম্বর ২০২৬
বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে দুর্বৃত্তদের আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
২৭৯ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন, তবু ভৈরব নদে প্রাণ ফেরেনি
  • ১৮ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই মেডিকেলের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত, রিট নিয়ে য…
  • ১৮ নভেম্বর ২০২৬