২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন শনাক্ত ৩৫২, মৃত্যু কত?

২১ জুন ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৯:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩৫২ জন। একই সময়ে এ রোগে নতুন করে মৃত্যুবরণ করেছেন একজন। শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯০ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ২ জন।

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৪২৯ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৩১ জন।

আরও পড়ুন: রাজধানীতে পেশাদার ছিনতাইকারীসহ গ্রেফতার ১৩

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৪০.৮ শতাংশ নারী এবং ৫৯.২ শতাংশ পুরুষ। মৃত্যুর দিক থেকেও পুরুষের হার বেশি—যেখানে ৪৮.৪ শতাংশ নারী এবং ৫১.৬ শতাংশ পুরুষ মারা গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও মশার প্রজনন বাড়ার এই মৌসুমে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬