২৪ ঘণ্টায় ৩৮৩ জনের করোনা পরীক্ষা, আক্রান্ত কত?

১৯ জুন ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত মোট ৩৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জন। এর মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৮৭ জন।

এছাড়া ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যু হয়। তখন থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের। এর মধ্যে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬