ভোটের কালি যাচ্ছেই না, কী করবেন?

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ PM
ডা. সাকলায়েন রাসেল

ডা. সাকলায়েন রাসেল © ফাইল ছবি

প্রথম কথা হলো, এই কালি তোলার চেষ্টা না করাই ভালো। আপনি সাবান, লেবু, পেস্ট যাই দেন না কেন, দাগ হালকা হবে, কিন্তু একেবারে যাবে না! অপেক্ষা করতে হবে নিজে থেকে চলে যাওয়ার জন্যে!
কীভাবে ভোটের কালি তৈরি হয়?

ভোটের কালি (অমোচনীয় কালি) সাধারণত এমনভাবে তৈরি করা হয় যাতে এটি সহজে মুছে না যায় এবং কয়েকদিন পর্যন্ত আঙুলে দৃশ্যমান থাকে।

১. সিলভার নাইট্রেট (Silver Nitrate)– মূল কার্যকর উপাদান যা  ত্বকের উপরের স্তরের প্রোটিনের সাথে বিক্রিয়া করে গাঢ় দাগ তৈরি করে। আলো ও বাতাসের সংস্পর্শে এসে কালচে রঙ ধারণ করে।

অ্যালকোহল (যেমন আইসোপ্রোপাইল অ্যালকোহল) যা দ্রুত শুকাতে সাহায্য করে। রঙ/ডাই। তাৎক্ষণিকভাবে দৃশ্যমান করার জন্য হালকা বেগুনি বা নীল রঙ যোগ করা হয়।

ইতিহাস: ভোটের কালি প্রথম ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় ভারতে। ১৯৬২ সালের সাধারণ নির্বাচনে এটি প্রথম ব্যবহার করা হয়, যাতে একজন ভোটার একাধিকবার ভোট দিতে না পারেন।

এই কালি তৈরি ও সরবরাহ করে থাকে Mysore Paints and Varnish Limited—যা ভারত সরকারের অধীন একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে তারা বিশ্বের বহু দেশে এই কালি রপ্তানি করে।

আরও পড়ুন: অপেক্ষমান থেকে সরকারি মেডিকেল-ডেন্টালে ভর্তির সুযোগ পেলেন আরও ৬৮ শিক্ষার্থী

পরবর্তীতে এ পদ্ধতি ব্যবহার শুরু করে, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া। এছাড়াও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু দেশেও এটি ব্যবহৃত হয়।

কেন এটা সহজে ওঠে না?
সিলভার নাইট্রেট ত্বকের মৃত কোষের সাথে রাসায়নিক বন্ধন তৈরি করে। তাই সাবান বা পানি দিয়ে সহজে উঠে না। দাগ সাধারণত ৫–৭ দিন পর্যন্ত থাকে, যতদিন না ত্বকের উপরের স্তর ঝরে যায়। এটা তাই তোলার চেষ্টা না করাই ভালো। 

বাংলাদেশে নির্বাচন কমিশন ব্যবহৃত কালি মান নিয়ন্ত্রিতভাবে তৈরি করে, যাতে এটি নিরাপদ ও ত্বকের জন্য ক্ষতিকর না হয়।

লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভাসকুলার সার্জারী বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।

(ফেসবুক থেকে নেওয়া)

কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9