ভোরবেলায় সতেজ থাকতে ৩ ভুল এড়িয়ে চলুন

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ PM
ভোরবেলায় কিছু ভুলের কারণে দেহে সতেজ ভাব থাকে না

ভোরবেলায় কিছু ভুলের কারণে দেহে সতেজ ভাব থাকে না © এআই দিয়ে তৈরি

ঘুম থেকে ওঠার পর সারা দিনের ছন্দ তৈরি করে নিতে হয়। কিন্তু কয়েকটি অভ্যাসে সেই ছন্দে ব্যাঘাত ঘটতে পারে।

প্রাচীন শাস্ত্র ও বিজ্ঞানে দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে সব সময়েই ভোরে ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে। কারণ চিকিৎসা বিজ্ঞান অনুয়ায়ী, খুব সকালে ঘুম থেকে ওঠার ফলে সারা দিনের ছন্দ সহজেই তৈরি করা যায়। কিন্তু শুধু ভোরে ঘুম থেকে উঠলেই হবে না, তার সঙ্গে কয়েকটি অভ্যাসে দৈনন্দিন জীবনে একাগ্রতা আরও বৃদ্ধি পাবে।

১. সকালে ঘুম থেকে উঠে অন্তত এক ঘণ্টা মোবাইল বা ল্যাপটপ থেকে নিজেকে দূরে রাখা উচিত। ডিজিটাল পর্দা থেকে নির্গত নীল আলো রেটিনা এবং দেহে মেলাটোনিন ক্ষরণের তারতম্য ঘটায়, তার ফলে মস্তিষ্ক সকালের সময়টিকে দুপুর ভাবে এবং সেই মতো চিন্তা করতে শুরু করে। তার ফলে উদ্বেগ, হৃৎস্পন্দন বৃদ্ধি পায়, যা দিনের শুরুর ছন্দপতন ঘটায়।

২. সকালে উঠে খালি পেটে অনেকেরই কফি পানের অভ্যাস রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর দেহে কর্টিসল হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। তবে কফির মধ্যে উপস্থিত ক্যাফেইন তাতে বাধা সৃষ্টি করতে পারে। তার ফলে অনেক সময়েই এনার্জির মাত্রা কমে যেতে পারে। তাই ঘুম থেকে ওঠার কমপক্ষে ১ ঘণ্টা পর কফি পান করা উচিত।

৩. রাতে ঘুমানোর পর শরীরে পানিশূন্যতা তৈরি হয়। চিকিৎসকদের মতে, সকালে ঘুম ভাঙার পর মস্তিষ্ক এবং কিডনির পানি প্রয়োজন হয়। কারণ, মস্তিষ্কের নির্দেশে পানির সাহায্যে কিডনি দেহ থেকে দূষিত পদার্থগুলো বের করে। তাই সকালে ঘুম থেকে ওঠার পর বেশিক্ষণ পানি পান না করলে মাথা ব্যথা, মুড সুইং এবং চিন্তার ধারা ব্যাহত হতে পারে। ঘুম ভাঙার পর তাই অন্তত এক গ্লাস পানি পান করা উচিত।

সূত্র: আনন্দবাজার ডটকম

মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
  • ১০ জুন ২০২৬
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬