সাংসদ ফারুকের মৃত্যুর খবর সত্য নয়

০৮ এপ্রিল ২০২১, ০৮:৪৩ PM
সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক

সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক © ফাইল ফটো

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তা সঠিক নয় বলে জানিয়েছেন তার ছেলে রোশান হোসেন পাঠান। ফারুকের মৃত্যু গুজব ছড়িয়ে পড়লে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এদিন বিকেল থেকে হঠাৎ গুজব রটেছে ‘মিয়া ভাই’ খ্যাত এ অভিনেতা মারা গেছেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। এমপি ফারুক গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান বাবার মৃত্যুর খবরে বেশ বিরক্ত। তিনি গুজব রটনাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেল থেকে একের পর এক ফোন আসছে। আব্বু নাকি মারা গেছে। আমরা বুঝতে পারছি না কারা যে এসব খবর ছড়ায়! কী লাভ তাদের?

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে আব্বুর অবস্থা গত ২৪ ঘণ্টায় অনেক উন্নতি হয়েছি। ডাক্তাররা জানিয়েছেন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। তবে একটু সময় লাগবে।

গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান আকবর হোসেন পাঠান ফারুক। সেখানে পরীক্ষা করার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। শারীরিক অবস্থা আরও খারাপ হলে ফারুককে আইসিইউতে নেওয়া হয়। এর পর ২৩ মার্চ পর্যন্ত অবচেতন অবস্থায় ছিলেন তিনি।

পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
খাল পুনঃখনন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অর্থনীতি শক্তিশালী হ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এবার রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬