৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু

১২ এপ্রিল ২০২৬, ০২:৫১ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ PM
গণটিকাদান কর্মসূচির ছবি

গণটিকাদান কর্মসূচির ছবি © টিডিসি ফটো

দেশব্যাপী হাম-রুবেলা সংক্রমণের প্রকোপ মোকাবিলায় আজ রবিবার (১২ এপিল) থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ মোট চারটি সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রাজধানীর শান্তিনগরের ১৩ নম্বর ওয়ার্ডে রুরাল সোসাইটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম জানান, দেশে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে ২৪ জন এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে প্রায় ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি বলেন, ‘হামের প্রাদুর্ভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) শুরু থেকেই সক্রিয় রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছি এবং বিশেষজ্ঞদের সুপারিশ সরকারকে জানিয়েছি।’

হামের বর্তমান পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়া বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ। সেই ঘাটতি পূরণে বর্তমান সরকার এই বিশেষ টিকাদান উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোয় এই কর্মসূচি শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে আগামী ১১ মে পর্যন্ত সারা দেশে চলবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে ৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিশাল কর্মযজ্ঞ সফল করতে ৪৫০টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র কাজ করছে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আপনার শিশুকে টিকা দিন এবং এই কর্মসূচি সফল করে হামমুক্ত দেশ গড়তে সহায়তা করুন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. এস এ শাফি ও সহকারী পরিচালক ডা. মো. নুরুল হকসহ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬