পাবনায় হামের জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যসচিব

০৫ এপ্রিল ২০২৬, ১২:৪০ PM
হামের জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করছেন স্বাস্থ্যেসবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। রবিবার সকালে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে

হামের জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করছেন স্বাস্থ্যেসবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। রবিবার সকালে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে © টিডিসি

পাবনায় শিশুদের হাম-রুবেলা সংক্রমণ প্রতিরোধে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সীদের জন্য জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী। রবিবার (৫ এপ্রিল) সদর উপজেলার চরঘোষপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জরুরি এ কর্মসূচির আওতায় জেলার সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে। এ উপজেলার দোগাছি ও হেমায়েতপুর ইউনিয়নে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী বলেন, ‘হামের সংক্রমণ প্রতিরোধে আমরা যে টিকাদান কর্মসূচি শুরু করেছি, তা চলমান থাকবে। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। সবাইকে আশ্বস্ত করবেন। এই টিকাদান কর্মসূচী আগামী জুন থেকে যে নিয়মিত কর্মসূচি শুরু হবে তার সঙ্গে যুক্ত করে চলমান রাখা হবে। সবার প্রচেষ্টা আর সহযোগিতায় আশা করছি হামের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।’
 
স্বাস্থ্যসচিব জানান, ৬০৪ কোটি টাকার ১০ ধরনের টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন করে সরকার ইউনিসেফকে চিঠি দিয়েছে। আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9