দেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন বাজারজাত শুরু

১৯ জুলাই ২০২২, ০৮:০১ PM
প্যাপিলোভ্যাক্স

প্যাপিলোভ্যাক্স © সংগৃহীত

দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লি. বাংলাদেশে প্রথমবারের মতো জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন ‘প্যাপিলোভ্যাক্স’ বাজারজাত শুরু করেছে।

সোমবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বাংলাদেশে ক্যান্সারে নারী মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার ২য় প্রধান কারণ। এই ক্যান্সারে মৃত্যুর প্রধান কারণ অসচেতনতা এবং অনেক বছরের অবহেলা। 

আরও পড়ুন: করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

ইনসেপ্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছর দেশে ১০ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যায় এবং ৫ কোটিরও বেশি নারী এর ঝুঁকিতে রয়েছে। ৯ থেকে ৪৫ বছর পর্যন্ত সব সুস্থ নারীকে এই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে বাংলাদেশ জরায়ুমুখের ক্যান্সার নির্মূলের পথ অনেকটা এগিয়ে যাবে। 

প্যাপিলোভ্যাক্স আধুনিক প্রি-ফিলড সিরিঞ্জও বাজারজাত হচ্ছে। এখানে উল্লেখ্য, প্রি-ফিলড সিরিঞ্জে সম্পূর্ণ ডোজ এসেপ্টিক পরিবেশে তৈরি করা হয় এবং সম্পূর্ণ স্টেরাইল প্যাকেজিংয়ে নিয়ন্ত্রিত তাপমাত্রায় বাজারে দেওয়া হয়। প্রি-ফিলড সিরিঞ্জে ভ্যাকসিন সরাসরি প্রয়োগ করা সহজ এবং আলাদা করে মাত্রা পরিমাপের প্রয়োজন নেই। ফলে আরও নিরাপদে ও সহজে সঠিকমাত্রার ডোজে ভ্যাকসিন দেওয়া যাবে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হুমায়রা ফাতেমা জানান, ৯-৪৫ বছরের যে কোনো নারী প্যাপিলোভ্যাক্সের তিন ডোজ টিকা নিতে পারবে। সেক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ এবং ৬ মাসের মধ্যে তৃতীয় ডোজ নিতে হবে। বাংলাদেশের বাজারের প্রতি ডোজের মূল্য ২৫০০ টাকা।

নাঈমকে থানার ওসি — ‘চোখ নিচে নামিয়ে কথা বল’
  • ১৩ জুন ২০২৬
রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকাসহ যে ১৭ জেলায়
  • ১৩ জুন ২০২৬
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি শিক্ষার্থী শেখ…
  • ১৩ জুন ২০২৬
বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু
  • ১৩ জুন ২০২৬
ঢাকা কলেজে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা
  • ১৩ জুন ২০২৬
ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
  • ১৩ জুন ২০২৬
×