করোনায় ৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তও

২০ মার্চ ২০২২, ০৫:১১ PM
করোনায় ৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তও

করোনায় ৩ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তও © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৭ জন। রবিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ।

আরও পড়ুন: এক বছর পর করোনায় মৃত্যু চীনে! আবার লকডাউন দিতে পারে আমেরিকা

এর আগে, টানা তিনটি মৃত্যুহীন দিন কাটানোর পর শুক্রবার দুজনের মৃত্যুর খবর আসে। এরপর শনিবার ২৪ ঘণ্টা আবার মৃত্যুহীন দিন দেখেছে বাংলাদেশ। এছাড়া গতকাল শনিবার মৃত্যুহীন দিনে ৬২ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৮২টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনের ২ জন পুরুষ ও একজন নারী। ঢাকা, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ রোধে ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দিতে রাজনীতিবিদদে…
  • ১২ এপ্রিল ২০২৬
কূটনৈতিক প্রচেষ্টার পথ খোলা রাখার ইঙ্গিত দিল ইরান
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬